বাঁকা ইউনিয়নে আবুল বাশারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তা মেরামত

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার নিজ অর্থায়নে জনকল্যাণমূলক কাজ করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনায় এসেছেন।

সম্প্রতি তিনি নিজের ব্যক্তিগত অর্থায়নে জোড়া ব্রিজ থেকে বিজিবি ক্যাম্প হয়ে প্রতাপপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি ইট ও মাটি দিয়ে মেরামত করে চলাচলের উপযোগী করে দেন। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কে চলাচলে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির ভাঙাচোরা অবস্থার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটত। সরকারি উদ্যোগের অপেক্ষা না করে প্রার্থী আবুল বাশারের এমন উদ্যোগে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং তাকে প্রশংসায় ভাসিয়েছেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে নিজ উদ্যোগে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন, যা তাকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছে।

এ বিষয়ে আবুল বাশার বলেন, তিনি কোনো প্রচার বা ব্যক্তিগত স্বার্থে নয়, বরং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই এসব কাজ করছেন। ভবিষ্যতে নির্বাচিত হলে তিনি বাঁকা ইউনিয়নকে একটি উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এলাকাবাসীর মতে, এমন উদ্যোগ স্থানীয় উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং জনগণের আস্থা বাড়াবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here