কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার নাঙ্গলকোট প্রেসক্লাবের আয়োজনে ক্লাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ঈদ পুনর্মিলনী উপলক্ষে সাংবাদিক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ আয়োজন অনুষ্ঠিত হয়। এতে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার পাশাপাশি দাউদকান্দি, চান্দিনা, সদর দক্ষিণ, চৌদ্দগ্রাম, লালমাই, লাকসাম, মনোহরগঞ্জ এবং নোয়াখালীর সেনবাগ থেকেও সাংবাদিকরা অংশ নেন।
নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
বক্তারা বলেন, সাংবাদিকদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও পেশাগত দায়িত্ববোধ আরও জোরদার করা প্রয়োজন। সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সমন্বয়ে গড়ে ওঠা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, এ ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে অন্যান্য জেলা ও উপজেলাতেও এ ধরনের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
দিনব্যাপী এ অনুষ্ঠানে কেক কাটা, র্যালি, আলোচনা সভা ও দোয়া-মুনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।

