বড়াইগ্রামে বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন, কৃষকের ধান-চাল ন্যায্যমূল্যে সংগ্রহ

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার (১৬ মে) সকালে উপজেলা খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে বোরো সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ ডালিম কাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস, সরকারি কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য পরিদর্শক মোসা: মাহাবুবা পারভীন, উপজেলা শ্রমিক দলের সভাপতি মুন্নাফ হোসেন, বনপাড়া পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, মিল মালিক সমিতির সেক্রেটারি কিশোর কুন্ডু, পৌর যুব দলের সভাপতি মিজানুর রহমান, হারোয়া ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক তারেক রহমান প্রমুখ।

খাদ্য নিয়ন্ত্রক হালিম কাজী জানান, বর্তমানে ৩৯৩.২৫০ মেট্রিক টন চাউলের মজুদ হয়েছে। চলতি বছর খাদ্য সংকট নিরসনে বোরো চাল (সিদ্ধ) ৪৯ টাকা দরে ৯২৩৮ মে: টন, বোরো ধান ৩৬ টাকা এবং ৫০০ মে: টন এবং গম ৩৬ টাকা দরে ৮২০ মে: টন সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here