শ্রীবরদীতে অবৈধ বালু পরিবহনে যুবককে ২ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু পরিবহনের অভিযোগে মো. আকাশ মিয়া (১৯) নামে এক যুবককে ২ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার বাবলাকোনা এলাকায় পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এই দণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত আকাশ মিয়া বকশীগঞ্জ উপজেলার বসটম পাড়া এলাকার বাসিন্দা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজ মনীষা আহমেদ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here