বকশীগঞ্জ প্রতিনিধি :
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গভীর রাতে একটি ইটভাটায় দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
এ সময় চোরচক্র নগদ প্রায় ৫ লাখ টাকা লুটের পাশাপাশি অফিস কক্ষের গুরুত্বপূর্ণ কাগজপত্র তছনছ করে পালিয়ে যায়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার বাট্টাজোর নং ওয়ার্ডের গোয়ালগাঁও এলাকায় অবস্থিত ‘উজ্জল ব্রিকস’ নামের ইটভাটায় এ চুরির ঘটনা ঘটে।
ইটভাটার ম্যানেজার আওলাদ হোসেন জানান, চোরেরা কৌশলে অফিস কক্ষের বাথরুমের চালের টিন খুলে ভেতরে প্রবেশ করে। এরপর আলমিরা ও টেবিলের ড্রয়ারের তালা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে।
শনিবার (১০ জানুয়ারি) সকালে অফিস কক্ষ খুলতে গেলে চুরির বিষয়টি নজরে আসে। তাৎক্ষণিকভাবে ঢাকায় অবস্থানরত ভাটা মালিক হাফিজুর রহমান উজ্জ্বল-কে বিষয়টি জানানো হয়।
ম্যানেজার আওলাদ হোসেন আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। ভাটা মালিকের সঙ্গে আলোচনা করে দ্রুত থানায় অভিযোগ দায়ের করা হবে।
এদিকে, এলাকাবাসী দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এই বাংলা/এমএস
টপিক

