ঝালকাঠি প্রতিনিধি :
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমুয়া বড়ইবাড়ি এলাকার ঝাটির একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আ-গু-নের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আ-গু-ন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় মানবিক সংগঠন ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন স্বেচ্ছাসেবীরা ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে এবং নিরাপত্তা ব্যবস্থায় ভূমিকা রাখে। অল্প সময়ের মধ্যে সংগঠনটি বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসা কুড়িয়েছে।
উল্লেখ্য, ইয়ুথ রেডকেয়ার সোশ্যাল অর্গানাইজেশন দুর্যোগ মোকাবিলা, সামাজিক অন্যায়ের বিরুদ্ধে অবস্থান, অবহেলিত রাস্তাঘাট সংস্কারের দাবিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। পাশাপাশি তাদের ব্লাড ডোনার্স ক্লাবের মাধ্যমে নিয়মিত রক্তদান কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এই বাংলা/এমএস
টপিক

