নীলফামারীতে শীতার্তদের মাঝে পুনাকের শীতবস্ত্র বিতরণ 

0
152

নীলফামারী প্রতিনিধি :

 

নীলফামারীতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) কেন্দ্রীয় সভানেত্রী আফরোজা হেলেন।

শনিবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা শহরের পুলিশ লাইন্সের ড্রিল শেডে শীতবস্ত্র বিতরণ করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এতে নীলফামারী পুনাকের সভানেত্রী শাহরিন হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে পুনাক রংপুর রেঞ্জের উপদেষ্টা শাহানা আক্তার, কেন্দ্রীয় পুনাকের যুগ্ম সাধারণ সম্পাদিকা ওয়াহিদা ওয়াহাব, রংপুর মেট্রোপলিটন পুলিশের সভানেত্রী মাহমুদা হোসেন, কেন্দ্রীয় পুনাকের যোগাযোগ সম্পাদিকা মাসরফা তাসনিম, কার্যনির্বাহী সদস্য কাজী বন্যা আহম্মেদ এবং কার্যনির্বাহী সদস্য ফাহমিদা আক্তার বক্তব্য দেন।

 

এসময় বক্তারা বলেন,শীতবস্ত্র বিতরণের মাধ্যমে অসহায় মানুষের দুর্ভোগ লাঘবে পুনাক সব সময় মানবিক ভূমিকা রেখে আসছে।

প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের প্রতি সহমর্মিতা দেখানো সমাজের প্রত্যেকের দায়িত্ব। তারা আশা প্রকাশ করেন, এসব উদ্যোগ সমাজে সহমর্মিতার চর্চা বাড়াবে এবং সামর্থ্যবানদেরও এগিয়ে আসতে উৎসাহিত করবে।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এ.বি.এম ফয়জুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (ডোমার সার্কেল) নিয়াজ মেহেদীসহ পুনাকের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here