যুব পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত 

0
199

খাগড়াছড়ি প্রতিনিধি :

 

খাগড়াছড়িতে সনাতন ছাত্র যুব পরিষদ সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত।

সকালে খাগড়াছড়ি রুপনগর সংগঠনের নিজস্ব কার্যালয়ে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এসময় অনুষ্ঠানে সনাতনী সম্প্রদায়ের নরনারীরা উপস্থিত ছিলেন।

সভায় অতিথিদের বক্তব্যে বলেন বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে হবে।তারা একটি বৈষম্যহীন ওঅন্তভুর্ক্তিমূলক সমাজ গঠনের আহবান জানান। ধর্মীয় পরিচয় নির্বিশেষে রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের মর্যাদা ও অধিকার সমান হওয়া উচিত।

 

এসময় অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত ছিলেন সনাতন সমাজ কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার নির্মল দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ও জেলা বিএনপি ধর্ম বিষয়ক সম্পাদক অশোক মজুমদার, খাগড়াছড়ি লক্ষী নারায়ণ মন্দিরে সাধারণ সম্পাদক নির্মল দেব, নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুলের প্রাত্তন শিক্ষিকা বেলী দেব ও রহমতপুর কুমিল্লাটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক রত্মা দাশগুপ্ত, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপি সহ -সভাপতি সাধন দে, ভুবনেশ্বরী কালী মন্দিরে সাধারণ সম্পাদক ও সদর উপজেলা বিএনপি সহ- সভাপতি সাধন চন্দ্র পাল, সৎসঙ্গ আশ্রমে প্রতিষ্ঠা কমিটির সদস্য ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক সুজিত চৌধুরী প্রমূখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here