বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, বৃক্ষরোপণ ও চারা বিতরণ

বকশীগঞ্জ প্রতিনিধি :

“প্রকৃতি থেকে অনুপ্রেরণায়, জলবায়ুর জন্য আমাদের ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের বকশীগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের দিগলকোনা মিশন স্কুল প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা Caritas Bangladesh–এর আলোক কোরে-২ প্রকল্প।

কারিতাস আলোক কোরে-২ প্রকল্পের এলএমসি সভাপতি অনন্ত ম্রংয়ের সভাপতিত্বে এবং কাপুস মারাকের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রকল্পের উপকারভোগীরা অংশগ্রহণ করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আলোচনা সভায় বক্তারা বলেন, পাহাড়ে নির্বিচারে গাছ কাটা এবং অগ্নিসংযোগের কারণে বনাঞ্চল ও বন্যপ্রাণীর আবাসস্থল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন উজাড়ের ফলে জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।

বক্তারা পরিবেশ সংরক্ষণে কৃষিকাজে অতিরিক্ত কীটনাশকের ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে উপকারী পোকামাকড় সংরক্ষণ, পলিথিনের ব্যবহার হ্রাস এবং বজ্রপাতের ঝুঁকি কমাতে বেশি করে তালগাছ রোপণের আহ্বান জানান।

তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ, সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here