কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ১৯ কেজি গাঁজা ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ। তবে এ সময় গাড়ির চালক পালিয়ে যেতে সক্ষম হয়।
শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে ফুলবাড়ী থানার পুলিশ চন্দ্রখানা বাজারের খামার এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন একটি মাইক্রোবাসে তল্লাশি চালায়। তল্লাশির সময় ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
পুলিশ জানায়, মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। তবে চালক কৌশলে পালিয়ে যায়। তাকে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ।
এই বাংলা/এমএস
টপিক

