পানছড়িতে মারমা ঐক্য পরিষদের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি :

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের উদ্যোগে তৃণমূল পর্যায়ের সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন ২০২৬) বিকেলে পানছড়ি উপজেলার কুড়াদিয়াছড়া এলাকায় ৪নং লতিবান ইউনিয়ন পরিষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি সুইলাপ্রু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি সুধা অং মারমা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির উপদেষ্টা মংমংশে মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক অংহ্লাপ্রু মারমা, থোয়াইহ্লাপ্রু মারমাসহ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মারমা সম্প্রদায়ের অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও সাংগঠনিক বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here