প্রমাণ মিলেছে কামরুন্নাহারের দুর্নীতির নগ্ন চিত্রের

শ্রীপুরে সরকারি রাস্তা নির্মাণে অনিয়ম–দুর্নীতির অভিযোগ, প্রকল্পের কাজ পুনরায় শুরু

0
312
সরকারি রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে কামরুন্নাহারের বিরূদ্ধে / ছবি সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি :


গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ২নং গাজীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেকারপাড়া গ্রামে সরকারি রাস্তা নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে।

জানা গেছে, শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের অধীনে ৮৬নং ফাইলভুক্ত “সিরাজের বাড়ি থেকে মোস্তফার বাড়ি অভিমুখী রাস্তা ইট দিয়ে সোলিংকরণ” প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। নথি নম্বর ৫১.০১.৩৩৮৬.০০০৪১.০০৪.২৫ অনুযায়ী, রাস্তাটির দৈর্ঘ্য ৩৫০ ফুট এবং প্রস্থ ৮ ফুট। এ প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় ২ লাখ ৫০ হাজার টাকা।

প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের মহিলা সদস্য কামরুন নাহার চন্দনা। তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রকল্পের কাজ বাস্তবায়নে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের ইট ও কংক্রিট। রাস্তার দুই পাশে কোনো ইটের এজিং না দিয়েই কাজ করা হচ্ছে, যা নির্মাণ নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের বরাদ্দকৃত অর্থের বড় একটি অংশ আত্মসাতের উদ্দেশ্যেই নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছে। এ বিষয়ে স্থানীয় সাংবাদিকরা তথ্য জানতে চাইলে প্রকল্প বাস্তবায়নকারী কামরুন নাহার ও তার স্বামী উত্তেজিত হয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ উঠেছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) উজ্জ্বল জানান, প্রকল্পে অনিয়মের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। বিষয়টি যাচাই-বাছাইয়ের পর নিম্নমানের কাজ বাতিল করে পুনরায় সঠিকভাবে রাস্তার নির্মাণকাজ শুরু করা হয়েছে।

তিনি আরও জানান, এর আগেও কামরুন নাহার চন্দনার বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গিয়েছিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় চরম অসন্তোষ বিরাজ করছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here