পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না: মেজর (অব) আখতারুজ্জামান

0
126
নাটোরে জামায়াতের রোকন সমাবেশে অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :

জামায়াতে ইসলামীর নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বলেছেন, পূর্বপুরুষদের কৃতকর্মের দায় পরবর্তী প্রজন্মের ওপর চাপানো যায় না—এ কথা ধর্মগ্রন্থেও উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত রোকন সমাবেশে তিনি এসব কথা বলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি বলেন, রাজাকার, আলবদর ও আলশামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন, যারা মুক্তিযুদ্ধকালে বিভিন্ন স্থাপনা পাহারার দায়িত্বে ছিল। পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের পর তারা পাকিস্তানে চলে যায়। বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই বলেও তিনি দাবি করেন।

আখতারুজ্জামান আরও বলেন, জামায়াতে ইসলামীর বিরুদ্ধে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপপ্রচার চালানো হচ্ছে এবং মিথ্যা অভিযোগের ভিত্তিতে দলের নেতাদের শাস্তি দেওয়া হয়েছে। এসব অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর আমির মীর নুরুল ইসলাম, নাটোর সদর আসনের জামায়াত প্রার্থী ইউনুস আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেলা জামায়াতের সেক্রেটারি সাদেকুর রহমান জানান, চলতি বছরে দলের নিজস্ব প্রক্রিয়ার মাধ্যমে নারীসহ ১১৭ জন নতুন রোকন শপথ গ্রহণ করেছেন। বর্তমানে নাটোর জেলায় দেড় হাজারের বেশি রোকন সদস্য রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here