পিরোজপুরে কাব ও স্কাউটদের জন্য উপজেলা পর্যায়ে ‘প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬’

0
139
পিরোজপুর সদরে কাব ও স্কাউটসদের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর উপজেলায় কাব ও স্কাউট সদস্যদের মেধা ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ‘উপজেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতা সম্পন্ন হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা স্কাউটস-এর আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউট সদস্যরা অংশ নেন। তারা চিত্রাঙ্কন, দেশাত্মবোধক গান, নৃত্য, বক্তৃতা সহ বিভিন্ন ইভেন্টে নিজেদের প্রতিভা প্রদর্শন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন পিরোজপুর সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “স্কাউটিং শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। এই ধরনের প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” এছাড়া তিনি স্কাউটদের মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে সমাজ সেবায় এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ, স্কাউট লিডার ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করতে অনুষ্ঠানস্থলে আনন্দঘন পরিবেশ বিরাজ করে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here