পিরোজপুরে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

0
195
পিরোজপুর সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোল্লা বক্তিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, মোঃ সিদ্দিকুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা ট্রেনিং সেন্টার ইন্সট্রাক্টর রনু আহমেদ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিরোজপুর সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মোল্লা।

বক্তারা বলেন, আদর্শ মা-ই আদর্শ শিক্ষার্থী তৈরির মূল চালিকা শক্তি। পরিবারে সুশিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতা গড়ে উঠলে শিশুদের সামগ্রিক অগ্রগতি আরও দ্রুত দৃশ্যমান হয়।

অনুষ্ঠানে নির্বাচিত আদর্শ মা ও আদর্শ শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here