পিরোজপুরের হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামী ২০ বছর পর ঢাকায় গ্রেপ্তার

0
193
র‌্যাবের অভিযানে পলাতক আসামী মো: আসাদুজ্জামান আলম গ্রেফতার / ছবি : এই বাংলা

পিরোজপুর প্রতিনিধি :

পিরোজপুর সদর উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ২০ বছর ধরে পলাতক থাকা আসামি মো. আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৮। রোববার রাতে ঢাকার মগবাজার ও পুরানা পল্টন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতার হওয়া আসাদুজ্জামান আলম (৫৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতার মাথাবেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের ছেলে। তিনি ২০১০ সালে ঝিনাইদহে সংঘটিত একটি হত্যাকাণ্ডের মামলার অন্যতম আসামি ছিলেন। মামলার পর থেকেই তিনি দেশের বিভিন্ন জায়গায় ছদ্মবেশে পলাতক অবস্থায় ছিলেন।

র‌্যাব জানায়, গোপন তথ্যে ভিত্তিতে র‌্যাব-৮ এর সিপিএসসি বরিশাল ও র‌্যাব-৩ এর একটি টিম যৌথভাবে ২৩ নভেম্বর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকার পল্টন থানাধীন পুরানা পল্টন এলাকা থেকে তাকে আটক করে।

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় পলাতক থাকা দণ্ডপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্ত অপরাধী, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদককারবারিদের ধরতে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here