পাবনা প্রতিনিধি :
পাবনার আতাইকুলা থেকে নিখোঁজ হওয়া ১০ বছর বয়সী এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। আজ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চড়াচিথুলিয়া গ্রামের একটি নির্জন মাঠের ঘাসক্ষেত থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর নাম মো. মানিক। সে পাবনার আতাইকুলা উপজেলার সোনাপুর গ্রামের বাসিন্দা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তীতে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় সবুজ ঘাসের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়দের ধারণা, অপহরণের পর মুক্তিপণ সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এই বাংলা/এমএস
টপিক

