পঞ্চগড় সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানে ভারতীয় গরু জব্দ

0
75
পঞ্চগড় সীমান্তে বিজিবির অভিযানে ৬০ হাজার টাকার ভারতীয় গরু আটক / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

 

পঞ্চগড়ের বোদা উপজেলার লাহেরীপাড়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫৬ বিজিবি ভারত থেকে বাংলাদেশে তোলা এক গরু আটক করেছে।

আটক গরুর আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। অভিযানটি শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে সাতটার দিকে পরিচালিত হয়।

বিজিবি সূত্রে জানা যায়, লাহেরীপাড়া এলাকায় গরু চোরাচালান চক্র সক্রিয় থাকার তথ্যের ভিত্তিতে ধামেরঘাট বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৭০/এমপি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে নায়েব সুবেদার মো. নজরুল ইসলামের নেতৃত্বে ভারত থেকে মালিকবিহীন অবস্থায় একটি গরু আটক করা হয়।

৫৬ বিজিবি জানায়, সদর দপ্তরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাদকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের অভিযান চালিয়ে যাওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here