পঞ্চগড়ে মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড়ের তেতুলিয়ায় মরিচ ক্ষেতে কাজ করার সময় সাপের কামড়ে সালেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ৩ নম্বর তেঁতুলিয়া ইউনিয়নের দক্ষিণ দর্জিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সালেহা খাতুন ওই এলাকার আতিয়ার রহমানের স্ত্রী। তিনি এক ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের একটি মরিচ ক্ষেতে মরিচ তুলতে যান সালেহা খাতুন। বেলা ১১টার দিকে ক্ষেতের কাজ করার সময় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠান। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here