পঞ্চগড়ের ঐতিহাসিক বার আউলিয়া মাজারের বার্ষিক উরস অনুষ্ঠিত

পঞ্চগড় প্রতিনিধি :

 

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার ঐতিহাসিক বার আউলিয়া মাজারে একদিনের বার্ষিক উরস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া এ উরসের কার্যক্রম রাত পর্যন্ত চলে। পঞ্চগড় জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ উরসে দেশের বিভিন্ন স্থান থেকে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটে।

উরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তরা মানতের চাল, মুরগি, কবুতর, গরু, ছাগল ও নগদ অর্থ নিয়ে মাজারে হাজির হন। অনেকে মাজারে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং দান বাক্সে নগদ অর্থ, আগরবাতি ও মোমবাতি প্রদান করেন।

মাজার চত্বরে বসেছে গ্রামীণ মেলা। সেখানে নানা ধরনের দোকান, খাবার ও বিনোদনের আয়োজন দর্শনার্থীদের আকর্ষণ করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা প্রশাসন জানায়, উরসকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকশ বছর আগে বারোজন আউলিয়া ও সুফি সাধক ইসলাম প্রচারের উদ্দেশ্যে এ এলাকায় আসেন এবং পরবর্তীতে তাদের সমাহিত করা হয় বর্তমান মাজার প্রাঙ্গণে। সেই থেকেই এখানে গড়ে ওঠে ঐতিহাসিক বার আউলিয়া মাজার শরীফ।

মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুস সামাদ আজাদ বলেন, প্রতি বছর বাংলা বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার এ উরস অনুষ্ঠিত হয়। এখানে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ অংশ নেন, যা সম্প্রীতির এক অনন্য উদাহরণ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here