নীলফামারীতে জেলা পরিষদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

নীলফামারী প্রতিনিধি :

নীলফামারী সদর উপজেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সিলিং ফ্যান বিতরণ করেছে নীলফামারী জেলা পরিষদ। শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর খোঁজখবর নেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাঝে ফ্যান বিতরণ করেন।

জানা গেছে, ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য শাহরিন ইসলাম চৌধুরী এর নির্দেশনায় এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।

ফ্যান বিতরণকালে জেলা পরিষদের প্রশাসক বলেন, প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। প্রচণ্ড গরমে মুসল্লি, শিক্ষার্থী ও এতিম শিশুদের দুর্ভোগ কমাতেই ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে এই সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তিনি আরও জানান, ভবিষ্যতেও শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় কচুকাটা ইউনিয়ন বিএনপির সাবেক নেতা আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজিম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, গরমের সময় মসজিদ ও মাদ্রাসায় ফ্যানের সংকটে মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি হতো। জেলা পরিষদের এ উদ্যোগে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here