শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বিশেষ প্রতিনিধি :

 

শেরপুরের শ্রীবরদী উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ দণ্ডাদেশ দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া এলাকায় অভিযান চালিয়ে মো. সারোয়ার (৩৬), পিতা- মো. লুৎফর রহমানকে গাঁজা সেবন ও বিক্রির দায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এরপর রাত সাড়ে ১০টার দিকে খড়িয়া কাজিরচর ইউনিয়নের উত্তর খড়িয়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মো. হারুন উর রশীদ (৫৭), পিতা- সোহরাবকে গাঁজা সেবন ও বিক্রির অপরাধে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীবরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিব-উল-আহসান। এ সময় শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মো. মোস্তাফিজুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে বলেও তিনি সতর্ক করেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here