নির্বাচনে অংশ নিচ্ছেন না জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু

0
168
শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু / ছবি - সংগৃহীত

বরিশাল ব্যুরো :

 

পিরোজপুর-২ (কাউখালী, ভান্ডারিয়া ও নেছারাবাদ) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) মোবাইল ফোনে প্রতিবেদকের সঙ্গে আলাপকালে আনোয়ার হোসেন মঞ্জু বিষয়টি নিশ্চিত করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমার শরীর ভালো নেই। পিরোজপুর-২ আসনে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলাম। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে নির্বাচন করব না। সে কারণেই মনোনয়নপত্র জমা দিইনি।

অন্য কোনো কারণ রয়েছে কি না—এমন প্রশ্নে তিনি মন্তব্য করতে অনিচ্ছা প্রকাশ করেন।
জানা গেছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে ভান্ডারিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তারের কার্যালয় থেকে আনোয়ার হোসেন মঞ্জুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। সে সময় জাতীয় পার্টির উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, যুবসংহতি, ছাত্রসমাজসহ বিভিন্ন সহযোগী সংগঠনের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে, গত রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে আওয়ামী লীগের দোসর হওয়ার অভিযোগ এবং জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর সহিংসতার অভিযোগ তুলে তার প্রার্থিতা বাতিল ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়।

‘ছাত্র-জনতা’র ব্যানারে পিরোজপুরের সিও অফিস চত্বরে ওই কর্মসূচির আয়োজন করা হয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন মঞ্জু পিরোজপুর-২ আসন থেকে মোট সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here