নীলফামারী-১ আসনে জামায়াতে ইসলামীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মনোনয়নপত্র জমা

0
442
ডিমলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নপত্র দাখিল / ছবি - এই বাংলা

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার তিনি ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক এন্তাজুল হক, ডোমার উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হাকিম, ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মজিবুর রহমান, উপজেলা নায়েবে আমীর, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল এবং অন্যান্য দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে মাওলানা আব্দুস সাত্তার সাংবাদিকদের বলেন, “আমি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here