নাসিরনগরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

0
142
নাসিরনগরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত / ছবি - এই বাংলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি :

 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত নাসিরনগর উপজেলায় শিক্ষার্থীদের মধ্যে সততা ও দুর্নীতিবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে উপজেলা পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। দুর্নীতি দমন কমিশনের সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লার পৃষ্ঠপোষকতায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আকতার হোসেন ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। বিশেষ অতিথি ছিলেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রমজান আলী, ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজু, নাসিরনগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তালেব আলী, একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন ও প্রভাষক রওশন আরা।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

জানা যায়, উপজেলার মোট আটটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় এবং গোকর্ণ সৈয়দ ওয়ালীউল্লাহ স্কুল অ্যান্ড কলেজের দল মুখোমুখি হয়। চূড়ান্ত পর্বের বিতর্কের বিষয় ছিল—“আইন নয়, সামাজিক মূল্যবোধই দুর্নীতি নির্মূলের প্রধান হাতিয়ার।” এতে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন একই বিদ্যালয়ের শিক্ষার্থী শাহারিয়া ইসলাম ইকরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে দুর্নীতির প্রভাব থেকে রক্ষা করতে হলে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দুর্নীতিবিরোধী চেতনায় গড়ে তুলতে হবে। তিনি আরও বলেন, সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ছাড়া দুর্নীতি প্রতিরোধ সম্ভব নয়।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here