নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে হঠাৎ পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে শিক্ষার্থীদের বিক্ষোভ

0
146
স্থগিতকৃত পরীক্ষা হঠাৎ করে গ্রহনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা / ছবি - এই বাংলা

নাটোর প্রতিনিধি :


নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে স্থগিত হওয়া বার্ষিক পরীক্ষা হঠাৎ পুনরায় নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৯টার দিকে নাটোর শহরের হাফরাস্তা এলাকায় তারা সড়কে নেমে এই বিক্ষোভ প্রদর্শন করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শিক্ষার্থীরা জানায়, শিক্ষকদের চলমান আন্দোলনের কারণে দুই দিনের পরীক্ষার সময়সূচি স্থগিত করা হয়েছিল। অনেক শিক্ষার্থী পরীক্ষার প্রস্তুতি নিয়েও স্কুলে গিয়ে ফিরে আসে। কিন্তু মঙ্গলবার রাতে হঠাৎ করে আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে পরদিনই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত জানানো হয়। রাতের বেলায় এমন সিদ্ধান্ত দেওয়ায় তারা যথাযথ প্রস্তুতি নিতে পারেনি বলে অভিযোগ শিক্ষার্থীদের। তাই আজকের পরীক্ষা স্থগিত করে অন্য দিনে নেওয়ার দাবি জানান তারা।

এদিকে বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here