সামর্থ্যের সবটুকু দিয়ে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে: অধ্যক্ষ হেলালী

0
188
চট্টগ্রাম-১০ আসনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় / ছবি - এই বাংলা

চট্টগ্রাম প্রতিনিধি :


চট্টগ্রাম-১০ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, নির্বাচনে দাড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ব্যবসায়ী সমাজ পরিবর্তনের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি—উন্নত ভবিষ্যতের জন্য তাদের সহযোগিতা অপরিহার্য বলেও তিনি মন্তব্য করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

৩ ডিসেম্বর বিকেলে চট্টগ্রাম বিজনেস ফোরামের উদ্যোগে নগরীর দেওয়ান হাট এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ব্যবসায়ীরা স্থানীয় সমস্যা, কর কাঠামো, বাজার পরিস্থিতি, নিরাপত্তা এবং বাণিজ্যিক সুযোগ-সুবিধা নিয়ে তাদের মতামত তুলে ধরেন। হেলালী বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলা, ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং ক্ষুদ্র-মাঝারি উদ্যোক্তাদের সহায়তা বৃদ্ধি তার অগ্রাধিকার হবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিজনেস ফোরামের নগর সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন শাহজাহান। তিনি বলেন, দেশের অর্থনীতির মূল ভরসা ব্যবসায়ী সমাজ—তাই রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা সময়ের দাবি।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিজনেস ফোরামের নেতা রাশেদুল আজম মনজুরের সঞ্চালনায় আরও বক্তব্য দেন ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামরুল হুদা, রফিকুল ইসলাম এবং ডা. শাহাদাত হোসেন। বক্তারা বলেন, এলাকার ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন ও নাগরিক সুবিধা বাড়াতে সমন্বিত পরিকল্পনা জরুরি। তারা আশা প্রকাশ করেন, হেলালী নির্বাচিত হলে ব্যবসায়ীদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

মতবিনিময় শেষে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ নির্বাচন পরিবেশ বজায় রাখা এবং এলাকার উন্নয়নে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here