কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নিজের বাড়ির টিউবওয়েলের পাড় থেকে শহিদা বেগম (২৬) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সময় নিহত শহিদার ছোট মেয়েও বাড়িতে উপস্থিত ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, শহিদার স্বামী আজিজুল ইসলাম রাতে বড় মেয়েকে সঙ্গে নিয়ে পাশের বাজারে ছিলেন। এ সময় শহিদা রান্নার চাল ধোয়ার জন্য টিউবওয়েলের পাড়ে গেলে অজ্ঞাত দুর্বৃত্ত তাকে হত্যা করে। প্রতিবেশীরা রাতের অস্বাভাবিক চিৎকার শুনে ঘটনাস্থলে গেলে শহিদার লাশ দেখতে পান।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোয়েল রানা জানান, দুর্গম এলাকা হওয়ায় পুলিশ পৌঁছাতে মধ্যরাত হয়ে যায়।
তিনি বলেন, “ঘাতক ধারালো অস্ত্র ব্যবহার করে শহিদার শ্বাসনালী কেটে হত্যা করেছে। এখন পর্যন্ত হত্যাকারী সনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।”
এই বাংলা/এমএস
টপিক

