নাগরপুর টাঙ্গাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আজমুল হক।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, নাগরপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মেহেজুল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নাদির আহমেদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় নির্বাচন ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দায়িত্ব ও সমন্বয়ের ওপর গুরুত্ব আরোপ করা হয়।
এই বাংলা/এমএস
টপিক

