নলডাঙ্গায় ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ প্রদর্শনী অনুষ্ঠিত

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় “স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং” শীর্ষক এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ প্রদর্শনীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকেরা তাদের বিজ্ঞানভিত্তিক প্রকল্প, স্টার্টআপ ধারণা এবং উদ্ভাবনী আইডিয়া উপস্থাপন করেন।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশিকুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির আহ্বায়ক এম এ হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রদর্শনীতে অংশগ্রহণকারীরা প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং উদ্ভাবনী চিন্তাভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন, নলডাঙ্গা এ প্রদর্শনীর আয়োজন করে। আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক, প্রযুক্তিনির্ভর এবং উদ্ভাবনী কর্মকাণ্ডে উৎসাহিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here