রাঙ্গামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটির নানিয়ারচর জোন কর্তৃক মানবিক সহায়তা, সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় বটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শিক্ষকদের মাঝে সৌজন্য উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) দুপুর ১২টায় নানিয়ারচর জোনের জোন কমান্ডার বিএ-৭৯০০ লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএ-১০৭৭৯ ক্যাপ্টেন মো. শাহেদুর রহমান এবং বিএ-১২৩০২ লেফটেন্যান্ট মুহীব মাসরুর চৌধুরী। তারা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় বক্তারা বলেন, নিয়মিত স্কুলে উপস্থিতি, লেখাপড়ায় মনোযোগ এবং অধ্যবসায়ের পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শৃঙ্খলা, দেশপ্রেম ও পারস্পরিক সম্প্রীতির চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠতে পারবে।
বক্তারা আরও বলেন, শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। তাদের আন্তরিকতা ও পেশাদারিত্বের মাধ্যমেই শিক্ষার মানোন্নয়ন সম্ভব।
অনুষ্ঠানে শিক্ষকরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে আরও আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকায় শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রম অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে বলে জানানো হয়।
এই বাংলা/এমএস
টপিক

