নরওয়ে থেকে পিএইচডি অর্জন করলেন সিংগাইরের কৃতি সন্তান ড. সুসমিতা আফরোজ ঈশিতা

দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাংগালা গ্রামের কৃতি সন্তান ড. সুসমিতা আফরোজ ঈশিতা নরওয়ের ইউনিভার্সিটি অব সাউথ-ইস্টার্ন নরওয়ে (USN) থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।

তিনি বাংগালা গ্রামের মরহুম রহমান বেপারীর নাতনী এবং সিভিল এভিয়েশন অথোরিটি অব বাংলাদেশের (CAAB) সাবেক পরিচালক নুরুল ইসলামের জ্যেষ্ঠ কন্যা।

জন্মগত হৃদরোগে আক্রান্ত শিশুদের চিকিৎসাকালীন বিকিরণ (Radiation) গ্রহণের মাত্রা এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকি মূল্যায়ন বিষয়ে গবেষণা করে তিনি এ ডিগ্রি অর্জন করেন। গত ২৮ মে ২০২৬ তারিখে তিনি সফলভাবে গবেষণার চূড়ান্ত প্রতিরক্ষা (PhD Defence) সম্পন্ন করে ‘ডক্টর’ উপাধি লাভ করেন।

শিক্ষাজীবনে ধারাবাহিক সাফল্যের পরিচয় দিয়ে ড. সুসমিতা আফরোজ ঈশিতা ২০১৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বায়োমেডিকেল ফিজিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে ২০১৮ সালে নরওয়ের ইউনিভার্সিটি অব বারগেন থেকে মেডিকেল ফিজিক্স বিষয়ে বিশেষায়িত মাস্টার্স সম্পন্ন করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এরপর তিনি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (AIUB)-এ শিক্ষকতা করেন। ২০২১ সালে উচ্চতর গবেষণার জন্য নরওয়েতে পিএইচডি কার্যক্রমে যুক্ত হন।

বর্তমানে তিনি নরওয়ের একটি স্বনামধন্য হাসপাতালে মেডিকেল ফিজিসিস্ট ও গবেষক হিসেবে কর্মরত রয়েছেন। ক্যান্সার রোগীদের জন্য নিরাপদ ও কার্যকর রেডিয়েশন থেরাপি নিশ্চিত করা এবং চিকিৎসার মানোন্নয়নে তিনি গবেষণা কার্যক্রম পরিচালনা করছেন।

ড. সুসমিতা আফরোজ ঈশিতার এ অসাধারণ অর্জনে তার পরিবার, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভানুধ্যায়ীরা গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তার গবেষণা মানবকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও উজ্জ্বল করবে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ড. ঈশিতার এই সাফল্য দেশের তরুণ প্রজন্মকে উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করবে এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের মেধার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here