নয় দিনে এনসিপির মনোনয়নপত্র বিক্রি ছাড়াল এক হাজার

0
165
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) / ফাইল ফুটেজ

অনলাইন ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গত ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করে। নয় দিনের ব্যবধানে দলটি মোট ১ হাজার ১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

শুক্রবার রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

তিনি জানান, চিকিৎসক, শিক্ষক, আলেমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনোনয়ন ফরম সংগ্রহ করছেন। আগ্রহের মাত্রা বেড়ে যাওয়ায় মনোনয়ন ফরম বিক্রির সময় বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, দলের লক্ষ্য ৩ হাজার মনোনয়ন ফরম বিক্রি করা।

মনোনয়ন প্রত্যাশীদের আবেদন জমা দেওয়ার শেষ তারিখও বাড়িয়ে ২০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ৬ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয় এবং বৃহস্পতিবার ছিল আবেদন সংগ্রহের পূর্বঘোষিত শেষ সময়।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here