ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালিগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুমন হোসেন (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুইজন।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ–কোটচাঁদপুর মহাসড়কের তালেশ্বর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন বালিয়াডাঙ্গা গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি প্রবাসে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
স্থানীয়দের বরাতে জানা যায়, সুমন কালিগঞ্জ থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। একই সময়ে কোটচাঁদপুর থেকে তৌফিক ও জিহাদ মোটরসাইকেলে ঝিনাইদহের উদ্দেশে যাচ্ছিলেন। তালেশ্বর বাজার এলাকায় পৌঁছানোর পর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলেই সুমন মারা যান। আহত দুজনকে স্থানীয়রা উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল-মামুন জানান, সুমন হাসপাতালে পৌঁছানোর আগেই মারা গেছেন। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে। দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম।
এই বাংলা/এমএস
টপিক

