ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৮৪ বছর বয়সী কয়েদির মৃত্যু

0
213
ঢাকা কেন্দ্রীয় কারাগার / ছবি - ইন্টারনেট

স্টাফ রিপোর্টাের :

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শফিকুর রহমান (৮৪) নামে এক বন্দির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে অচেতন অবস্থায় পড়ে গেলে তাকে জরুরি বিভাগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

মৃত শফিকুর রহমান ফেনীর পরশুরাম উপজেলার গুতুমা গ্রামের সিরাজুল হকের ছেলে। তার কয়েদি নম্বর ছিল ৪৫৫৬/এ। তিনি কোন মামলায় কারাবন্দি ছিলেন—তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কারারক্ষী মনিরুল ইসলাম জানান, বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শফিকুর রহমান। দ্রুত চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হলে চিকিৎসক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরবর্তীতে কারা কর্তৃপক্ষের আনুষ্ঠানিকতা শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই বাংলা/এমএস
টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here