নবীনগরে ডেভিল হান্ট অভিযানে পৌর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

0
259
নবীনগর পৌর ছাত্রলীগ নেতা মো. নাছির মাহমুদ গ্রেফতার / ছবি - সংগৃহীত

নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পুলিশের ডেভিল হান্ট অভিযানে নবীনগর পৌর ছাত্র লীগের সহ-সভাপতি মো. নাছির মাহমুদকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর ২০২৫) সকালে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে তাকে আটক করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

গ্রেফতারকৃত নাছির মাহমুদ নবীনগর পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা এবং নবীনগর সদরের একজন ব্যবসায়ী।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযানে গ্রেফতারকৃত মো. নাছির মাহমুদকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here