নকলায় ভয়াবহ অগ্নিকাণ্ড: বসতঘর ও গোয়ালঘরের গাভী পুড়ে ভস্মীভূত

বিশেষ প্রতিনিধি :

শেরপুরের নকলা উপজেলায় এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতবাড়ি পুরোপুরি ভস্মীভূত হওয়ার খবর পাওয়া গেছে। আগুনে ঘরের ভেতরের আসবাবপত্র, ফ্রিজসহ প্রয়োজনীয় সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে এবং গোয়ালঘরে থাকা একটি গাভী জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নম্বর নকলা ইউনিয়নের ধনাকুশা ধনারপাড় গ্রামে। ক্ষতিগ্রস্ত গৃহকর্তার নাম মো. আলকাছ (৫৫)।

স্থানীয় বাসিন্দারা জানান, হুট করেই আলকাছের বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ভয়াবহ রূপ ধারণ করে চারিদিকে ছড়িয়ে পড়ে। শিখার তীব্রতা বেশি থাকায় পরিবারের সদস্যরা ঘরের একটি জিনিসও বের করতে পারেননি। ধোঁয়া ও আগুন দেখে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান, তবে ততক্ষণে পুরো ঘর ও গোয়ালঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ কিংবা মোট আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যায়নি।

ভয়াবহ এই দুর্ঘটনায় সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারটি এখন খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। স্থানীয় এলাকাবাসী ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য বিত্তবান ও প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের দায়িত্বশীলরা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নির্ধারণের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here