দেশ ছাড়লেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব

জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ, সফরের কারণ জানায়নি কর্তৃপক্ষ

0
70
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব / ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে জার্মানির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সে কেন বিদেশে পাড়ি জমালেন এই ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্টভাবে কিছু জানানো হয়নি।

বিমানবন্দর সূত্র জানায়, তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে–৫৮৩–এ করে রওনা দেন। তাঁর সফরের উদ্দেশ্য সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

গত বছরের ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের উদ্যোগের অংশ হিসেবে তৎকালীন উপদেষ্টা নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পরে একই বছরের ৫ মার্চ ফয়েজ আহমদ তৈয়্যব প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–এ নিয়োগ পান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ফয়েজ আহমদ তৈয়্যব এর আগে তথ্যপ্রযুক্তি ও নীতিনির্ধারণ–সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন বলে সরকারি নিয়োগসংক্রান্ত তথ্যসূত্রে উল্লেখ আছে। তাঁর পূর্ণ পেশাগত জীবনের বিস্তারিত সরকারি প্রোফাইলে এতদিন প্রকাশ করা হয়নি। তিনি নেদারল্যান্ডসের প্রবাসী ও নাগরিক বলেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

বিমানবন্দর সূত্র বলছে, তিনি নিয়মিত যাত্রী প্রক্রিয়া অনুসরণ করেই দেশ ছেড়েছেন। তাঁর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা বা আদালতের কোনো বাধা ছিল কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর থেকে কোনো তথ্য পাওয়া যায়নি।

তার বিদেশ ভ্রমণ নাকি সেইফ এক্সিট সেই বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যাই হউক, নতুন সরকার গঠনের আগমূহুর্তে তার এই বিদেশ যাত্রাকে এখন দেশের সাধারণ মানুষ দুর্নীতিবাজদের সেইফ এক্সিট হিসেবেই দেখা হচ্ছে এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here