সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

হোসেনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এইবাংলা অনলাইন
  • প্রকাশকালঃ মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

কিশোরগঞ্জের হোসেনপুরে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজাহারুল ইসলাম।

সভায় উপজেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ, সামাজিক স্থিতিশীলতা এবং বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

এতে অংশ নেন উপজেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম মবিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আলিমুল রাজী, জেলা কৃষকদলের আহ্বায়ক অ্যাডভোকেট মাজাহারুল ইসলাম, সাবেক পৌর মেয়র মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাসান জিকু, অ্যাডভোকেট মনিরুল হক রাজন, আবুল হাসিম সবুজ, দুর্নীতি দমন কমিটির সভাপতি এবিএম সিদ্দিক চঞ্চল, উপজেলা জামায়াতের আমির আমিনুল হকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মুজাহিদুল কবির শিহাব, হোসেনপুর সরকারি মডেল পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সালাম, সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, মৎস্য কর্মকর্তা সাবিকুন্নাহার এবং হোসেনপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন এবং সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়।

এই সম্পর্কিত আরো খবর