তারেক রহমানের আগমন উপলক্ষে নীলফামারীতে জেলা বিএনপির প্রস্তুতি সভা

0
158
তারেক রহমানের আগমন ঘিরে নীলফামারীতে বিএনপির প্রস্তুতি সভা / ছবি - এই বাংলা

নীলফামারী প্রতিনিধি :

আগামী ১৩ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নীলফামারী আগমনকে কেন্দ্র করে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করেছে জেলা বিএনপি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় তারেক রহমানের সম্ভাব্য কর্মসূচি সফল করতে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, গণসংযোগ কার্যক্রম, নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এ এইচ এম সাইফুল্লাহ রুবেল, সাবেক সভাপতি আ খ ম আলমগীর সরকার, সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল পারভেজ, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান হক বাচ্চুসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য ও সুসংগঠিত প্রস্তুতির মাধ্যমে তারেক রহমানের নীলফামারী আগমন কর্মসূচি সফল ও স্মরণীয় করে তোলা সম্ভব হবে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here