কাঠালিয়ায় চোরাই স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৬ আসামী গ্রেপ্তার

ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার, নগদ টাকাসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ, নিউজ সংগ্রহ করতে গেলে থানার মধ্যে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে হুমকী দেয় আসামীরা

0
168
ঝালকাঠির কাঠালিয়ায় চোরাই স্বর্ণঅলংকার, নগদ টাকাসহ ৬ আসামীকে গ্রেফতার করছে পুলিশ / ছবি - এই বাংলা

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় চুরি হওয়া স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় থানায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এটিএন বাংলার ঝালকাঠি প্রতিনিধি এইচ এম নাসির উদ্দিনকে আটক আসামিরা হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, বুধবার দিবাগত রাতে কাঠালিয়া উপজেলার চেচরীরামপুর ইউনিয়নের ফুলতলা ধাওয়া গ্রাম থেকে নয়ন হাওলাদার (২৪) এবং মহিষকান্দী গ্রামের মো. হাসিব খান (২০)–কে আটক করা হয়। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতে কাঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পালের নেতৃত্বে পুলিশের একটি দল বৃহস্পতিবার দিনব্যাপী ভান্ডারিয়া, চেচরী, কৈখালী ও বানাইসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

অভিযানে গ্রেপ্তার করা হয় মনোতোষ বালা (৩৫), পিতা—মহেন্দ্র বালা; উত্তম কুমার হালদার (৩৫), পিতা—রমেশ চন্দ্র হালদার; গৌতম কর্মকার (৫৫), পিতা—মাখন লাল কর্মকার এবং ফেরদৌস খান (২১)। এ সময় তাদের কাছ থেকে ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি আংটি, ১টি নাকফুল, ২টি রুপার চেইন, ১টি ব্রেসলেট এবং নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৩ জানুয়ারি ২০২৬ তারিখে কাঠালিয়ার ইমরান হোসেনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী রুমানা আক্তার বাদী হয়ে ৬ জানুয়ারি ২০২৬ কাঠালিয়া থানায় চারজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (মামলা নং–০৬, তারিখ: ৬/১/২০২৬)।

এদিকে থানায় সংবাদ সংগ্রহের সময় আটক আসামিরা সাংবাদিক এইচ এম নাসির উদ্দিনকে হুমকি দেয় বলে অভিযোগ ওঠে, যা সাংবাদিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে।

কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবু নাসের রায়হান জানান, গ্রেপ্তারকৃত ছয়জনকে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি আইন অনুযায়ী তদন্তাধীন রয়েছে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here