তারজটের নগরীতে পরিণত বরিশাল: ঝুলন্ত অবৈধ ক্যাবলে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

0
162
বরিশালে বিদ্যুতের খুঁটিতে অবৈধ তার / ছবি - এই বাংলা

বরিশাল প্রতিনিধি :

বরিশাল নগরীতে বৈদ্যুতিক খুঁটিতে অবৈধভাবে ইন্টারনেট ও ক্যাবল টিভি অপারেটরদের অসংখ্য তার ঝুলে আছে। খুঁটির ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হওয়ায় কোথাও খুঁটি হেলে পড়ছে, আবার কোথাও ভেঙে পড়ছে গোটা তারের জট। এতে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

ঐতিহ্যবাহী নগর বরিশাল আজ রূপ নিয়েছে এক ‘তারের জঙ্গলে’। মহাসড়ক, অলিগলি, ফুটপাত, বাজার—সব জায়গায় ছড়িয়ে আছে তারের বিশৃঙ্খলা। বিশেষ করে সদর রোড, গীর্জা মহল্লা, চকবাজার, ফকিরবাড়ি রোড, হাতেম আলী কলেজ চৌমাথাসহ অধিকাংশ এলাকায় একই চিত্র।

নগরবাসীর অভিযোগ—বহুদিন ধরে সমস্যা থাকলেও কর্তৃপক্ষ কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। বর্ষায় পানি জমলে এসব ঝুলন্ত তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, শর্ট সার্কিট ও তারের জটিলতার কারণেই অধিকাংশ বৈদ্যুতিক অগ্নিকাণ্ড ঘটে থাকে।

একটি বেসরকারি ইন্টারনেট প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার বলেন,
“এই তারজট শুধু দৃষ্টিকটু নয়, বিদ্যুৎ ব্যবস্থাপনার অদক্ষতার স্পষ্ট প্রমাণ। উন্নত দেশে আলাদা পাইপলাইনে ক্যাবল যায়, আর এখানে বানানো হয়েছে স্তুপ।”

১৯৯০-এর দশক থেকে বেসরকারি অপারেটররা অনুমতি ছাড়াই বিদ্যুতের খুঁটি ব্যবহার করছে। যথাযথ তদারকি ও সমন্বয় না থাকায় পরিস্থিতি দিনদিন আরও জটিল হচ্ছে।

বিটিসিএল বরিশালের উপ-মহাব্যবস্থাপক মো. শামীম ফকির বলেন,
“ঝুলন্ত তারের কারণে বৈদ্যুতিক দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি বেশি। দ্রুত অপসারণ প্রয়োজন।”

বরিশাল সিটি কর্পোরেশনের সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) অহিদ মুরাদ জানান,
“প্রশাসক ও সিইওর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

ওজোপাডিকো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মনজুল কুমার স্বর্ণকার বলেন,
“অপারেটররা বছরের পর বছর অনুমতি ছাড়াই খুঁটি ব্যবহার করছে। শৃঙ্খলায় আনতে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”

এই বাংলা/এমএস

টপিক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here