ঢাকাস্থ সিংড়া উপজেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

নাটোর প্রতিনিধি :

 

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকাস্থ নাটোর জেলার সিংড়া উপজেলা কল্যাণ সমিতির উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার (১৪ মার্চ) রাজধানীর সোবহানবাগের একটি রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার এ. জেড. এম. নাফিউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৩ (সিংড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী খোন্দকার আবুল কাসেম ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব গোলাম কিবরিয়া।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

এছাড়া সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সমাজসেবক এবং সমিতির সদস্য ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও সহমর্মিতার মাস। এ মাসের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সিংড়া উপজেলার মানুষের উন্নয়ন ও কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনার পাশাপাশি বিশ্বব্যাপী সংঘাত ও মানবিক সংকট থেকে মুক্তি কামনা করা হয়।

অনুষ্ঠানের মাধ্যমে ঢাকাস্থ সিংড়া উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ইফতার মাহফিলটি ছিল অত্যন্ত আন্তরিক, প্রাণবন্ত ও মিলনমেলায় পরিণত হওয়া এক স্মরণীয় আয়োজন।

এই বাংলা/এমএস

টপিক 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here