হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা প্রেসক্লাব’- এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৫ ই মার্চ ) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর ২য় তলায় ‘ হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের’ অস্থায়ী কার্যালয়ে “সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান এম এ সাত্তার খানের আর্থিক সহযোগিতায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
ইফতার মাহফিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) ফাহিজা বিসরাত হোসেন , উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান, প্রানিসম্পদ কর্মকর্তা ডা. জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম লল সহ উপজেলার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন মাহিদুল ইসলাম মাহি।
এই বাংলা/এমএস
টপিক

