সিংড়ায় ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

নাটোর প্রতিনিধি :

 

নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ মার্চ) সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ঊপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারী মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান ফরহাদ প্রমুখ।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here