ডিমলায় বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

ডিমলা উপজেলায় বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। পহেলা বৈশাখ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচিতে মুখর হয়ে ওঠে উপজেলা পরিষদ এলাকা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশন এবং ‘এসো হে বৈশাখ’ গানের মধ্য দিয়ে নববর্ষকে বরণ করে নেয় উপজেলা প্রশাসন। এ আয়োজনে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষক-শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীরা।

সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইমরানুজ্জামান-এর উপস্থিতিতে নববর্ষের শুভ সূচনা করা হয়। এরপর বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। রঙিন পোশাক, গ্রামীণ জীবনচিত্রের প্রতীক, ব্যানার ও প্ল্যাকার্ডে সজ্জিত শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

উপজেলা পরিষদ চত্বরে বসে বৈশাখী মেলা, যেখানে পান্তা-ইলিশ, শুকনো ভর্তাসহ বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্টল দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

মেলায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা প্রকৌশলী সোহেল রানা, ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

দিনব্যাপী আয়োজনে স্থানীয় শিল্পীরা বৈশাখী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন, যা উৎসবের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

এই বাংলা/এমএস

টপিক 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here