অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি :
অষ্টগ্রাম উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। কর্মসূচির মধ্যে ছিল,এসো হে বৈশাখ গানের সঙ্গে বৈশাখী শোভাযাত্রা, বর্ণাঢ্য র্যালি, লোকজ মেলা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগীত পরিবেশন, ঐতিহ্যবাহী লাঠিখেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিলভিয়া স্নিগ্ধা। এছাড়া উপস্থিত ছিলেন অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেব খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনু মিয়া, কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুল আউয়ালসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
তবে আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ঘাটতির কারণে ভোগান্তিতে পড়েন অনুষ্ঠান দেখতে আসা দর্শনার্থীরা। পর্যাপ্ত চেয়ারের ব্যবস্থা না থাকায় অনেককে দীর্ঘ সময় দাঁড়িয়ে অনুষ্ঠান উপভোগ করতে হয়।
শুধু দর্শনার্থীরাই নয়, সাংবাদিকদের জন্যও ছিল না কোনো নির্দিষ্ট বসার ব্যবস্থা। ফলে সাংবাদিকদের দাঁড়িয়ে থেকেই পহেলা বৈশাখের জাতীয় এই অনুষ্ঠান কাভার করতে হয়। এ বিষয়টি সাংবাদিকদের প্রতি অবহেলা ও অসম্মানের দৃষ্টান্ত হিসেবে দেখছেন অনেকে।
এ কারণে উপস্থিত অতিথিদের মধ্যেও অসন্তোষ দেখা দেয় এবং আয়োজকদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন অনেকে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
এই বাংলা/এমএস
টপিক

