ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় গণমিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য জোট।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডিমলা উপজেলা শাখা কার্যালয় থেকে একটি গণমিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান, উপজেলা সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, উপজেলা এনসিপির আহ্বায়ক শাহ্ আজিজ এবং সদস্য সচিব রাশেদুজ্জামান রাশেদ।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ কর্মসূচিতে ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তির তাৎপর্য তুলে ধরে গণতন্ত্র, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে তারা আন্দোলনে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
এই বাংলা/এমএস
টপিক

