পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুর সদর উপজেলার কদমতলায় যুবসমাজকে ক্রীড়াচর্চায় উৎসাহিত করতে ‘ইনসাফ যুব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’-এর উদ্যোগে ফুটবল বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর পক্ষ থেকে প্রদান করা ফুটবলটি কদমতলা মাঠ প্রাঙ্গণে স্থানীয় যুবকদের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেন ফাউন্ডেশনের সভাপতি মো. আব্দুল্লাহ।
যুবসমাজের পক্ষে ফুটবলটি গ্রহণ করেন কামরুল ইসলাম ও মো. শহিদুল।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মো. জামাল হোসাইন, অর্থ সম্পাদক মো. আব্দুল্লাহ, কার্যনির্বাহী সদস্য মো. মামুন খান, স্থানীয় গ্রাম পুলিশ সদস্য মো. আসাদুল শেখ এবং কদমতলা এলাকার বিপুলসংখ্যক তরুণ।
আয়োজকরা জানান, যুবসমাজকে সুস্থ ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
এই বাংলা/এমএস
টপিক

