ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
গণভোটের রায় অমান্য করে জনগণের সাথে প্রতারনা করেছে বিএনপি সরকার গণভোট ক্ষমতা ও মর্যাদা রক্ষার বাস্তবায়নের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী ডিমলায় লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা আমীর এবং ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার এমপি
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ডিমলা বাবুর হাট বাজারের দোকান পাট রাস্তার পথচারী সহ নিজপড়া, নাউতারা বিভিন্ন মোড়ে এ কর্মসূচি চালান। এসময় লিফলেট বিতরণে অংশ নেন উপজেলা জামায়াত ইসলামী আমীর অধ্যাপক মজিবুর রহমান, নায়েবে আমীর কাজী হাবিবুর রহমান, সেক্রেটারি কাজী রোরুজ্জামান বকুলসহ অন্যান্য নেতাকর্মীরা।
দৈনিক এই বাংলার সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
শঠিবাড়ী মোড় থেকে শুরু হয়ে বিজয় চত্বর পর্যন্ত রাস্তা দুই ধারে দোকানপাট পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত বক্তব্যে এমপি অধ্যক্ষ আব্দুস সাত্তার বলেন, গণভোট বাস্তবায়নে জনগণ তাদের ভোট গত ১২ ফেরুয়ারী-২০২৬ এর নির্বাচনে জনগন একই তফসিলের অধীনে জাতীয় সংসদ এর সংবিধান সংস্কার পরিষদ রায় দিয়েছেন।কিন্তু ক্ষমতা শ্লীল সরকারি দল বিএনপি সেই রায় মানছে না।
অবিলম্বে গণভোটের ফল বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান এবং সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে কঠোর আন্দোলন কর্মসূচি সারাদেশে ঘোষণা করা হবে।
এই বাংলা/এমএস
টপিক

